ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
পীরজাদা হারুনকে সকল অভিনয় থেকে নিষিদ্ধ করল ১৭ সংগঠন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 January, 2022, 5:14 PM

পীরজাদা হারুনকে সকল অভিনয় থেকে নিষিদ্ধ করল ১৭ সংগঠন

পীরজাদা হারুনকে সকল অভিনয় থেকে নিষিদ্ধ করল ১৭ সংগঠন

অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে উত্তাল এফডিসি প্রাঙ্গন। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের। এ বিষয়টিকে অপমানজনক দাবি করে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ১৭ সংগঠনের পক্ষে পীরজাদা শহীদুল হারুনকে চলচ্চিত্র ও নাটক থেকে আজীবন নিষিদ্ধ করার ঘোষণা দেন। এসময় তিনি লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়ে আগামীকাল থেকে মানববন্ধন চলবে বলেও জানান।

সোহানুর রহমান সোহান বলেন, ‘পীরজাদা শহীদুল হারুন দল পাকিয়ে আমাদের ১৭ সংগঠনের সদস্যদের এফডিসিতে ঢুকতে দেয়নি। এজন্য দায়ী এফডিসির এমডি ও পীরজাদা শহীদুল হারুন।  আমরা এমডিকে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করলাম।তাকে আর কোনোদিন চলচ্চিত্র বা নাটকের কাজে নেওয়া হবে না।’

এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় মানেন না জানিয়ে ভোট পুনর্গণনা চেয়ে আপিল করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status