ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
চুয়াডাঙ্গায় মিনিস্টার গ্রুপের শীতবস্ত্র বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 January, 2022, 3:36 PM

চুয়াডাঙ্গায় মিনিস্টার গ্রুপের শীতবস্ত্র বিতরণ

চুয়াডাঙ্গায় মিনিস্টার গ্রুপের শীতবস্ত্র বিতরণ

দেশে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে চুয়াডাঙ্গায় নিজ বাসস্থানে দুস্থ, গরিব, অসহায় এবং সমাজের অবহেলিত বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম, এ, রাজ্জাক খান রাজ -এর ভাই মো: আব্দুল হান্নান খান ও মো: আব্দুল মান্নান খান।

এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার ২ নং পৌর ওয়ার্ড কমিশনার আব্দুল আজিজ জোয়াদ্দার, ৯ নং পৌর ওয়ার্ড কমিশনার কামরুজ্জামান চাঁদ, মো: নুরুল আলম সরকার, মো: জীবন আহমেদ শামীম, শান্তি সহ কোম্পানীর ডি.এম, মো: আব্দুল লতিফ ও শোরুম ম্যানেজার কামরুজ্জামান কামাল।

শীতবস্ত্র বিতরণের সময় মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ বলেন, “দেশে শীতের প্রকোপ বাড়ায় দুস্থ ও অসহায় মানুষ অনেক কষ্টেই জীবনযাপন করে যাচ্ছে। এমন অবস্থায় তাদের পাশে দাঁড়াতে আমাদের এই উদ্যোগ। মিনিস্টার গ্রুপ সবসময় জনতার কাতারে থেকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status