ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
তামিমের ঝড়ো সেঞ্চুরিতে উড়ে গেলো সিলেট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 28 January, 2022, 10:05 PM

তামিমের ঝড়ো সেঞ্চুরিতে উড়ে গেলো সিলেট

তামিমের ঝড়ো সেঞ্চুরিতে উড়ে গেলো সিলেট

তামিম ইকবাল ঝড়ো সেঞ্চুরিতে উড়ে গেলো সিলেট। মারকুটে ব্যাটিংয়ে তামিম তুলে নিলেন  টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি। আলাউদ্দিন বাবুকে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মিনিস্টার ঢাকার এই ওপেনার।

এর আগে চট্টগ্রাম পর্বে  মিনিস্টার ঢাকার বিপক্ষে সেঞ্চুরি করেন সিলেট সানরাইজার্সের ক্যারিবীয় ওপেনার লেন্ডল সিমন্স। তার ৬৫ বলে ১১৬ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে সিলেট।

সিমন্সের দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটের বড় সংগ্রহসিমন্সের দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটের বড় সংগ্রহ

জয়ের জন্য ১৭৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ঝড় তোলেন তামিম ইকবাল। এদিন তামিম ট্রেডমার্ক শট খেলেন। দীর্ঘদিন ধরে এমন শট খেলতে দেখা যায়নি তাকে। শূন্যতে জীবন পাওয়ার পর ২৮ বলে দেখা পান ফিফটির। ৭১ রানে পরপর দুই জীবন। এত সুযোগ পাওয়ার পর হাতছাড়া করেননি তামিম । ফিফটির পর সেঞ্চুরি করতে লাগে আরও ৩৩ বল। ১৬টি চার আর তিন ছক্কায় ৬৪ বলে ১১১ রান করে অপরাজিত থাকেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status