ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পপির অভিযোগ-কান্নার ভিডিও দেখে কষ্ট পেয়েছি : মুনমুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 28 January, 2022, 9:31 PM

পপির অভিযোগ-কান্নার ভিডিও দেখে কষ্ট পেয়েছি : মুনমুন

পপির অভিযোগ-কান্নার ভিডিও দেখে কষ্ট পেয়েছি : মুনমুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ শুক্রবার এই ভোটগ্রহণ হয়।  

একসময়ের জনপ্রিয় নায়িকা মুনমুন ভোট দেয়ার আগে সাংবাদিকদের জানান, প্রায় ২ বছর পর তিনি এফডিসিতে এসেছেন। নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে আমরা কাউকে সমর্থন দেব, কাউকে দেব না। কিন্তু দিনশেষে আমরা সবাই এক। চলচ্চিত্রে সবাই এক পরিবার। আমি চাই, আমাদের মধ্যে একতা থাকুক। একজনের পেছনে আরেকজন যেন লেগে না থাকি।’

চিত্রনায়িকা পপির প্রসঙ্গে কথা বলেন মুনমুন। অনেকদিন আড়ালে থাকার পর সম্প্রতি পপি এক ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ্যে আসেন। সেই বার্তায় শিল্পী সমিতির সাবেক কমিটি তথা মিশা-জায়েদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তিনি। এক সাক্ষাৎকারে পপি এ-ও জানান, জায়েদ তার বুকে পিস্তল পর্যন্ত ঠেকিয়েছিলেন।

এ বিষয়ে মুনমুন বলেন, ‘ওর ভিডিওটা আমি দেখেছি। দেখার পর আমি এত কষ্ট পেয়েছি যে, খাওয়াদাওয়া করতে পারিনি। তার জীবন, আমার জীবন ভিন্ন কিছু না। সে একজন নায়িকা, আমিও নায়িকা ছিলাম। আমি মনে করি, সে বিষয়টা সামনে এনে ভালো করেছে। এর মাধ্যমে সবাই জেনেছে।’

এরপর পপিকে নিশ্চিন্তে এফডিসিতে এসে ভোট দেয়ার আহ্বান জানান মুনমুন।

দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন মুনমুন। এ প্রসঙ্গে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা তো যা করার, করেই এসেছি। একটানা অনেকদিন কাজ করেছি না? ওটাই আমার জীবনের অর্জন। সারাজীবন যে কাজ করেই যেতে হবে, এমন তো কথা নেই।’

আগামীতেও সিনেমায় কাজ করার পরিকল্পনা নেই মুনমুনের। জানালেন, নিজের জীবন নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি।

নির্বাচন ঘিরে শিল্পীদের মধ্যে বিভাজন তৈরি হতে দেখা যায়। যদিও এটা মানতে নারাজ মুনমুন। তার ভাষ্য, ‘নির্বাচনের জন্য একটু ভাগাভাগি তো করতেই হবে। তবে নির্বাচনের পরে আমি মনে করি না কোনো ভেদাভেদ থাকে। আমার কাছে সবাই সমান।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status