ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সাড়ে ৩ বছর নিষিদ্ধ ব্রেন্ডন টেলর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 28 January, 2022, 9:21 PM

সাড়ে ৩ বছর নিষিদ্ধ ব্রেন্ডন টেলর

সাড়ে ৩ বছর নিষিদ্ধ ব্রেন্ডন টেলর

নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন যে তা আগেই ধারণা করা হয়েছিল। কিন্তু ঠিক কত বছর নিষিদ্ধ হবেন, তা নিয়ে ছিল জল্পনা-কল্পনা। অবশেষে জিম্বাবুয়ের কিংবদন্তিতুল্য ক্রিকেটার ব্রেন্ডন টেলরকে সাড়ে ৩ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। জুয়াড়ির প্রস্তাব গোপন করার অপরাধে এ শাস্তি দিলো বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

শুক্রবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। অর্থাৎ আগামী সাড়ে তিন বছর ঘরোয়া কিংবা আন্তর্জাতিক, কোনো ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না এই উইকেটকিপার ব্যাটার।

এর আগে গত ২৪ জানুয়ারি নিজের অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে একটি বিবৃতি দিয়েছেন ব্রেন্ডন টেলর। সেখানে ভারতীয় ব্যবসায়ী কর্তৃক ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া থেকে তা গোপন রাখা এবং ব্ল্যাকমেইলের শিকার হওয়া নিয়ে বিস্তারিত জানিয়েছেন এই ক্রিকেটার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status