ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ভাসানচরের রোহিঙ্গাদের ২০ লাখ ডলার সহায়তা ঘোষণা জাপানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: Friday, 28 January, 2022, 3:06 PM

ভাসানচরের রোহিঙ্গাদের ২০ লাখ ডলার সহায়তা ঘোষণা জাপানের

ভাসানচরের রোহিঙ্গাদের ২০ লাখ ডলার সহায়তা ঘোষণা জাপানের

ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ২০ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। আজ শুক্রবার ঢাকার জাপান দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভাসানচরের রোহিঙ্গাদের সহায়তায় যে দুই মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে এর মধ্যে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে এক মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে। আর বাকি এক মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে বিশ্ব খাদ্য কর্মসূচি-ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে। দুই সংস্থা প্রাপ্ত অর্থ ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ব্যয় করবে।
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট সমাধান গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের সুরক্ষায় বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যে উদ্যোগ নিয়েছে, সেটা প্রশংসনীয়। ভাসানচরে রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে জাতিসংঘ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status