ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 22 January, 2022, 12:41 PM

মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭

মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটির বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শনিবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার দিকে মুম্বাইয়ের তার্দেও এলাকায় অবস্থিত ২০তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুম্বাইয়ের গান্ধী হাসপাতালের বিপরীতে ২০তলা কমলা ভবনের ১৮তলায় আগুন লাগে।

মুম্বাইয়ের মেয়র কিশোরি পেড়নেকর বার্তা সংস্থা এএনআই’কে বলেছেন, আবাসিক ভবনটির ছয়জন বয়স্ক বাসিন্দার অক্সিজেন সহায়তার দরকার হচ্ছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আটকেপড়া সবাইকে উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান যায়। নাগরিক সংস্থার এক কর্মকর্তা বলেছেন, আগুন নিয়ন্ত্রণে ১৩টি ফায়ার ইঞ্জিন ও সাতটি ওয়াটার জেটি কাজ করেছে। একে তৃতীয় মাত্রার অগ্নিকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরো পড়ুন>> কারাগারে ৫৬ নারী ধর্ষণ, ১০ জনের কারাদণ্ড

কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের দ্রুত নিকটবর্তী তিনটি হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে গুরুতর দগ্ধ পাঁচজন নাইর হাসপাতালে মারা যান, একজন কস্তুরবা হাসপাতালে ও আরেক ভুক্তভোগী ভাটিয়া হাসপাতালে প্রাণ হারান।

অগ্নিকাণ্ডের একটি ভিডিও ক্লিপ টুইটারে শেয়ার করে বিজেপি নেতা প্রীতি গান্ধী বলেছেন, যথারীতি অজুহাত তৈরি করা হবে, অযৌক্তিক কারণ দেওয়া হবে এবং জীবন চলতে থাকবে। এ শহরকে টিকে থাকলে হলে শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। একজন মুম্বাইবাসী হিসেবে জবাবদিহিতার অভাব যন্ত্রণা দেয়!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status