ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
২৮০টি পদে জনবল নেবে বাংলাদেশ রেলওয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 January, 2022, 9:53 PM

২৮০টি পদে জনবল নেবে বাংলাদেশ রেলওয়ে

২৮০টি পদে জনবল নেবে বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ২৮০টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

পদের নাম: সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২)

পদের সংখ্যা: ২৮০টি

বয়সসীমা: প্রার্থীর বয়স ১৫ জানুয়ারি ২০২২ তারিখে অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে অন্যূন এইচএসসি (বিজ্ঞান) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন; তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী এবং রেলওয়ে পোষ্য কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা

পরীক্ষার ফি: ৫৬ টাকা (নির্ধারিত ফি ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা)।

আবেদনপ্রক্রিয়া: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ঠিকানায় গিয়ে আবেদন ফরম পূরণ করতে পারেন। অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর সময় ৩০ জানুয়ারি ২০২২ (সকাল ১০ টা)। এ ছাড়া বিস্তারিত জানতে পারেন বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে।

আবেদনের শেষ সময়: ৬ মার্চ ২০২২ (বিকেল ৫ টা)।

সূত্র: বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট

    পেট্রোবাংলায় সহকারী ব্যবস্থাপক পদে চাকরির সুযোগ - আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি, ২০২২
    জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ৯টি পদে জনবল নেবে - আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি, ২০২২
    অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজের সুযোগ - আবেদনের শেষ তারিখ: ২৭ জানুয়ারি ২০২২
    হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে অডিটর পদে নিয়োগ - আবেদনের শেষ সময়: ২৭ জানুয়ারি ২০২২
    ৮টি পদে জনবল নেবে জেলা প্রশাসকের কার্যালয়, বরিশাল - আবেদনের শেষ সময়: ২৬ জানুয়ারি ২০২২

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status