ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
এমপি এনামুল হকের কৃজ্ঞতা প্রকাশ
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 January, 2022, 8:59 PM

এমপি এনামুল হকের কৃজ্ঞতা প্রকাশ

এমপি এনামুল হকের কৃজ্ঞতা প্রকাশ

সকলের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। বৃহস্পতিবার করোনা নেগেটিভ হন তিনি।

গত ১৫ জানুয়ারি তৃতীয় বারের মতো করোনা পজেটিভ হয়েছিলেন এমপি এনামুল হক। করোনা পজেটিভ হওয়ার পর থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনায় উপজেলার সহস্রাধিক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সেই সাথে ঢাকা এবং দিনাজপুরেও তাঁর দ্রুত আরোগ্য কামনায় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার হাফেজিয়া মদ্রাসাগুলোতে কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন, প্রেসক্লাব, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল।

এদিকে যে সকল ব্যক্তি সহ প্রতিষ্ঠা, মসজিদ, মাদ্রাসা ও সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল তাঁদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status