|
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফুটসাল ফিল্ড’ উদ্বোধন
নতুন সময় প্রতিবেদক
|
|
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফুটসাল ফিল্ড’ উদ্বোধন ![]() ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফুটসাল ফিল্ড’ উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল গাফফার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এক সময় বাংলাদেশে ফুটবলের গৌরবময় ইতিহাস ছিল। এখন তো ক্রিকেটের জয়জয়কার। ক্রিকেটের চাপে ফুটবল কোনঠাসা। এরমধ্যেও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ফুটবলের চর্চা করে যাচ্ছ, এটি আশাব্যাঞ্জক। তোমাদের হাত ধরেই ফুটবল আবার হারানো গৌরব ফিরে পাবে। নিজের ফুটবলার জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমাদের সময়ে খেলার জন্য এমন সুন্দর মাঠ ছিল না। আমরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে খেলেছি। তোমরা সেদিক থেকে ভীষণ সৌভাগ্যবান। তোমাদের বিশ্ববিদ্যালয় এত সুন্দর একটি মাঠ উপহার দিয়েছে। আশা করি এই মাঠে ফুটবলচর্চা করে তোমরা এদেশের ফুটবলের ইতিহাসকে গৌরবান্বিত করবে। উল্লেখ্য, ‘ফুটসাল’ ফুটবলের একটি ঘরোয়া মাধ্যম। ইদানিং এই খেলাটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে। এমনকি ফুটসাল বিশ্বকাপও আয়োজিত হয়ে আসছে। ফুটবলের এই ফরম্যাটে প্রতি দলে পাঁচজন করে খেলোয়াড় থাকেন। থাকেন একজন গোলরক্ষক। সর্বোচ্চ ১২জন পর্যন্ত খেলোয়াড় ব্যবহার করা যায় এই খেলায়। ফুটসালের সাথে ফুটবলের পার্থক্য হচ্ছে- মাঠের আকার। ফুটবল মাঠের চেয়ে স্বভাবতই দৈর্ঘ্যে ও প্রস্থে অনেক ছোট হয় ফুটসালের মাঠ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
