ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
পুলিশের গাড়ি পুকুরে ফেলে আসামি পালানোর ঘটনায় তদন্ত কমিটি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 20 January, 2022, 8:50 PM

পুলিশের গাড়ি পুকুরে ফেলে আসামি পালানোর ঘটনায় তদন্ত কমিটি

পুলিশের গাড়ি পুকুরে ফেলে আসামি পালানোর ঘটনায় তদন্ত কমিটি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে পুলিশের গাড়ি ফেলে দিয়ে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম। জেলা পুলিশের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়।

তিনি বলেন, ‘কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সভাপতি, জেলা গোয়েন্দা শাখার খ-জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহরিয়ার হাসান ও ডিএসবি শাখার ডিআইও-২ মো. হুমায়ুন কবির খানকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিকে পালিয়ে যাওয়া সেই আসামিকে ঘটনার তিনদিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর আগে গত সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় পুলিশের গাড়ি চালিয়ে যাওয়ার সময় পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যান আসামি। এ সময় দুই পুলিশ সদস্য নিহত ও একজন আহত হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status