ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
ইটের পরিমাপ কম থাকায় দুই ভাটামালিককে জরিমানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 20 January, 2022, 8:47 PM

ইটের পরিমাপ কম থাকায় দুই ভাটামালিককে জরিমানা

ইটের পরিমাপ কম থাকায় দুই ভাটামালিককে জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে মূল ইট ও নেম ব্লকে পরিমাপ কম থাকায় দুই ভাটামালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার সলংগা থানার ভুঁইয়াগাতি এলাকায় অভিযান চালিয়ে দুই ভাটামালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান, মূল ইট ও নেম ব্লকে পরিমাপ কম থাকায় এ জরিমানা করা হয়েছে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে দোকান ও প্রতিষ্ঠানে পণ্যের মূল্য পরিবীক্ষণ করার পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের করণীয় বিষয়ক প্রচারপত্র বিলি করা হয়।

এসময় উপজেলা বাজার কর্মকর্তা, র্যাব সদস্য এবং রায়গঞ্জ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status