ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
সাগরদাঁড়িতে এবারও হচ্ছে না মধুমেলা
নতুন সময়, যশোর প্রতিবেদক
প্রকাশ: Thursday, 20 January, 2022, 7:58 PM
সর্বশেষ আপডেট: Thursday, 20 January, 2022, 8:03 PM

সাগরদাঁড়িতে এবারও হচ্ছে না মধুমেলা

সাগরদাঁড়িতে এবারও হচ্ছে না মধুমেলা

করোনা পরিস্থিতির কারণে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন ঘিরে এবারও মধুমেলা কিংবা বিস্তৃত পরিসরের আয়োজন থাকছে না। আগামী ২৫ জানুয়ারি মহাকবির ১৯৮তম জন্মবার্ষিকীতে জেলার কেশবপুরের সাগরদাঁড়িতে মাত্র একদিনের কর্মসূচি উদযাপিত হবে।

তবে প্রথমবারের মতো এবছর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্থানীয় সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এ জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেনকে আহ্বায়ক করে একটি সম্পাদনা পর্ষদ গঠন করা হয়েছে।

আগামী ২৫ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে সাগরদাঁড়িতে মধুকবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। যশোর থেকে স্বল্প পরিসরের একটি সাংস্কৃতিক দল উদ্বোধনী সংগীত পরিবেশন করবে।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৮তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার যশোর কালেক্টরেট সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন, কেশবপুরের উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status