ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
এবার কাঁদলেন নাসরিন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 20 January, 2022, 7:56 PM

এবার কাঁদলেন নাসরিন

এবার কাঁদলেন নাসরিন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে জমজমাট হয়ে ওঠেছে এফডিসি। নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন দুই প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা। পুরো এফডিসি পরিণত হয়েছে শিল্পীদের মিলনমেলায়। দীর্ঘদিনের সহকর্মীরা একসঙ্গে হচ্ছেন, তৈরি হচ্ছে আবেগঘণ মুহূর্ত।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের আবেগকে সামলাতে পারেননি অভিনেত্রী নাসরিন। নায়ক রিয়াজের মতোই হু হু করে কেঁদে ফেললেন তিনি।

এর আগে শিল্পী সমিতির ভোটাধিকার হারানো এক বৃদ্ধ অভিনেতা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে রিয়াজ আলোচনার জন্ম দেন।

সহ-নায়িকার চরিত্র একসময়ের চাহিদা সম্পন্ন অভিনেত্রী নাসরিন এবার শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত নির্বাচন থেকে সরে আসেন তিনি। নির্বাচন থেকে সরে আসার কারণ জানতে সাংবাদিকদের তিনি বলেন, দুই প্যানেলেই আমার প্রিয় মানুষেরা আছেন। তাদের প্রতি আস্থা থেকেই আমি নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।

এসময় এফডিসির বর্তমান কর্মহীন অবস্থার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন নাসরিন। কান্না বিজড়িত কণ্ঠে তিনি বলেন, নয় মাসে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলাম। আমাদের কিন্তু পিস্তল-বোমা সেরকম ছিল না, লাঠিসোঁটা ছিল। মায়েরা বলেছে যা, যুদ্ধ করে দেশ স্বাধীন কর। প্রয়োজনে যদি তোর জান দিতে হয়, আমি মা হিসেবে মেনে নেব। এখন আমি শিল্পী ভাই-বোনদের বলতে চাই, যাও তোমরা স্বাধীন করো। আমাদেরকে স্বাধীন করো, আমাদের এফডিসিকে রক্ষা করো। আমরা বাঁচতে চাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status