ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
শাজাহান খানের মেয়ের জামাই হলেন এমপি ছোট মনির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 20 January, 2022, 6:40 PM

শাজাহান খানের মেয়ের জামাই হলেন এমপি ছোট মনির

শাজাহান খানের মেয়ের জামাই হলেন এমপি ছোট মনির

বিয়ে করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানকে বিয়ে করেছেন তিনি। গত বুধবার (১৯ জানুয়ারি) রাতে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন শ্বশুর শাজাহান খান।

ছোট মনিরের পারিবারিক সূত্র জানায়, গত ১৭ জানুয়ারি ঢাকার ধানমণ্ডির কেন্দ্রীয় মসজিদে বিয়ের কাবিন সম্পন্ন হয়। ওই দিন রাতে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে গায়ে হলুদের আয়োজন করা হয়।

বুধবার সেনামালঞ্চে বিবাহের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হকসহ সংসদ সদস্য, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status