ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে আবারও কামরুজ্জামান-সালেহ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 20 January, 2022, 12:36 PM

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে আবারও কামরুজ্জামান-সালেহ

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে আবারও কামরুজ্জামান-সালেহ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির ২০২২-২৩ কার্য বর্ষের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে শিক্ষক সমিতির সদ্য বিদায়ী কমিটির সভাপতি ড. মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ পুনরায় নির্বাচিত হয়েছেন।  

নির্বাচনের ফলাফলে জানা যায়, সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ টি পদের মধ্যে ১৪টি পদেই নির্বাচিত হয়েছেন ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের’ প্রার্থীরা।

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচনে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি ড. মোঃ রাশেদুজ্জামান, কোষাধ্যক্ষ ড. মোঃ বশির উদ্দিন, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক গাজী মোহাম্মদ মাহবুব। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন- আবুল বাশার রিপন খলিফা, মো.রকিবুল ইসলাম, মাহবুব আলম, মো. জাহিদ হাসান, মো. এমদাদুল হক, ড. মো. নাজমুল হক, বুলু রহমান ও জাকিয়া সুলতানা মুক্তা।

বুধবার বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির কার্যালয়ে ২০২২-২৩ কার্যবর্ষের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক স্ব স্ব ভোট প্রদান করেন। পরে সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার মো. মজনুর রশিদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এসময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. বদরুল ইসলাম ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক প্রণিতা দত্ত এবং প্রধান নির্বাচন পর্যবেক্ষক কৃষি অনুষদের ডিন ড. মোজাহার আলী।

গত ১৪ জানুয়ারি প্রার্থীতা যাচাই, বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সভাপতি, সহসভাপতি, কোষাধ্যক্ষ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদের বিপরীতে প্রার্থী না থাকায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক ও সদস্য ৮ টি পদের বিপরীতে ১৯ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status