ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ট্রাফিক পুলিশকে টাকা ছুড়ে মারলেন ক্ষুব্ধ বিদেশি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 20 January, 2022, 10:38 AM

ট্রাফিক পুলিশকে টাকা ছুড়ে মারলেন ক্ষুব্ধ বিদেশি

ট্রাফিক পুলিশকে টাকা ছুড়ে মারলেন ক্ষুব্ধ বিদেশি

প্রচণ্ড রাগান্বিত হয়ে ট্রাফিক পুলিশের এক সদস্যকে লক্ষ্য করে টাকা ছুড়ে মারছেন এক বিদেশি, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায়, ওই বিদেশি ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে বারবার বলছেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিব ইউ দিস মানি (তুমি টাকা চাচ্ছ, আমি তোমাকে টাকা দিচ্ছি)।’ এই বলে তিনি টাকা ছুড়ে মারছেন।

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের অধীন থাকা রাওয়া ক্লাবের সামনের রাস্তায় গতকাল মঙ্গলবার এ ভিডিও ধারণ করা হয়েছে। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বিদেশি চীনের নাগরিক। একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন তিনি। ওই গাড়ি তাঁর অফিসের।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ ‘রাওয়া ক্লাবের সামনে একটি গাড়ি থামিয়ে নথি পরীক্ষা করছিল পুলিশ। ওই গাড়িতে বিদেশি ছিলেন। পুলিশ সদস্যরা গাড়ির চালকের সঙ্গেই কথা বলছিলেন। নথি পরীক্ষায় একটু সময় লাগছিল। ওই বিদেশির হয়তো কোনো মিটিং ছিল। দেরি হওয়ার কারণে তিনি বিরক্ত হন। তাঁর মনে হয়েছে, হয়তো চেক করছে টাকার জন্য। আমরা পরীক্ষা করে দেখেছি, তাঁর সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে কি না, তাঁর কাছে টাকা চাওয়া হয়েছে কি না। এখন পর্যন্ত এ ধরনের তথ্য পাওয়া যায়নি।’

সাহেদ আল মাসুদ বলেন, তিনি (বিদেশি) বিরক্ত হয়ে যে কাজ করেছেন, তাতে শুধু পুলিশ নয়, দেশের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করা হচ্ছে। কার সমস্যা ছিল, সেটি খুঁজে বের করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status