ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ইউপি নির্বাচন
চেয়ারম্যান পদে ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ভাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 17 December, 2021, 7:59 PM

চেয়ারম্যান পদে ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ভাই

চেয়ারম্যান পদে ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ভাই

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন দুই ভাই। এরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত আকবর আলী শাহের বড় ছেলে তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আব্দুল জব্বার শাহ ও মেজো ছেলে জমির উদ্দীন শাহ বালিকা মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. জামাল উদ্দিন।

আলহাজ মো. আব্দুল জব্বার শাহ আনারস প্রতীক এবং শাহ মো. জামাল উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি থেকেই কেউ কাউকে ছাড় দেননি। ফলে দুজনই প্রার্থী। দুই ভাই দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। উভয়েই নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদী। আপন দুই ভাইয়ের মধ্যে ভোটযুদ্ধ নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে। ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। বংশ পরম্পরায় এই পরিবারের উপজেলায় বেশ সুনাম রয়েছে। একই পরিবার থেকে দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করায় বিপাকে পড়েছেন পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও ভোটাররা। নির্বাচনী প্রচারণার সময় তারা দুজনই ব্যস্ত দুজনের সমালোচনায়।

উপজেলা আংগারপাড়া গ্রামের শফিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন দুই ভাই নির্বাচনে এর আগেও দাঁড়িয়েছিলেন। সে বার বড় ভাই জিতেছিলেন। এবার কে জিতবে বলা যাচ্ছে না। কারণ তারা দুই ভাই ছাড়াও আমাদের এই ইউনিয়নে আরও দুইজন চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। প্রার্থী বেশি হওয়ায় নির্বাচনটা জমে উঠেছে।

একই গ্রামের রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আপন দুই ভাই চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে।  কাকে ভোট দেব এ নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি।  

জানা যায়, গত ২০১১ সালেও সাবেক চেয়ারম্যান আলহাজ মো. আব্দুল জব্বার শাহ এবং অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) শাহ মো. জামাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তখন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বড় ভাই মোস্তফা আহমেদ শাহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status