ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
জাফলংয়ে বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 17 December, 2021, 7:54 PM

জাফলংয়ে বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

জাফলংয়ে বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

সিলেটের জাফলংয়ে বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের  গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চাঁদপুর সদরের জগন্নাথপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে ইউসুফ আলী (৩০) ও  একই এলাকার সোহেল (২৮)।

ওসি পরিমল চন্দ্র দেব বলেন, তিন মোটরসাইকেলে করে ছয় বন্ধু চাঁদপুর থেকে জাফলং বেড়াতে আসার পথে গুচ্ছগ্রাম এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজনের মধ্যে ঘটনাস্থলেই সোহেল নামে একজন মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা অপর যাত্রী ইউসুফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে  চালক ও হেলপার পলাতক রয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমানে তাদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত দুইজনের স্বজনরা মরদেহ নিতে সিলেটে আসছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status