ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বিজয় দিবসে ‘সুরে সুরে সুবর্ণজয়ন্তী’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 4:55 PM

বিজয় দিবসে ‘সুরে সুরে সুবর্ণজয়ন্তী’

বিজয় দিবসে ‘সুরে সুরে সুবর্ণজয়ন্তী’

মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অসংখ্য কালজয়ী গান মুক্তিযোদ্ধাদের উঁজ্জীবিত করতো। এমনি পাঁচটি কালজয়ী গানের সুর নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘সুরে সুরে সুবর্ণজয়ন্তী’। বিশেষ এই অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র অর্কেস্ট্রা ও ব্যান্ড দলের শতাধিক বাদ্যযন্ত্রী অংশ নিয়েছেন।

গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার একাডেমী এবং জাতীয় স্মৃতিসৌধের মনোরম লোকেশনে অনুষ্ঠানটি চিত্রায়ণ করা হয়েছে। অনুষ্ঠানের জন্য আনসার ও ভিডিপি’র অর্কেস্ট্রা ও ব্যান্ড দলের সদস্যদের বাদ্যযন্ত্রে উঠে এসেছে ‘জয় বাংলা বাংলার জয়’, ‘শোন একটি মুজিবরের থেকে’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’, ‘বিজয় নিশান উড়ছে ঐ’ এবং ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ শিরোনামের গানের সুর।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে এটিএন বাংলার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজনে এটি প্রচার হবে আজ রাত ৮টায়। কণ্ঠশিল্পী রফিকুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান ও ফয়সাল মাহমুদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status