|
লড়াই শেষ, প্রয়াত হলেন বরুণ সিংও
নতুন সময় ডেস্ক
|
![]() লড়াই শেষ, প্রয়াত হলেন বরুণ সিংও গত বুধবার এমআই–১৭ কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত সহ ১৩ জন। তামিলনাড়ুর পাহাড় ঘেরা নীলগিরির জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি। ১৪ জন যাত্রীর মধ্যে একমাত্র জীবিত ছিলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তাঁর লড়াইও শেষ হল। কপ্টার দুর্ঘটনায় শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছিল তাঁর। প্রথমে ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল গ্রুপ ক্যাপ্টেনকে। পরে উন্নততর চিকিৎসার জন্য বেঙ্গালুরু উড়িয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। সে সময় অবশ্য তাঁর ছেলে জানিয়েছিলেন, বাবার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হলেও স্থিতিশীল ছিলেন। লাইফ সাপোর্টে ছিলেন বরুণ সিং। কিন্তু বুধবার সব লড়াই শেষ হয়ে গেল। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটারে বলেছেন, ‘ওঁর প্রয়াণে আমি মর্মাহত। দেশের প্রতি ওঁর অবদান চিরস্মরণীয় হয়ে রইবে। তাঁর পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল।’ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
