|
পরীক্ষামূলক উত্তরা থেকে আগারগাঁও গেল স্বপ্নের মেট্রোরেল
নতুন সময় প্রতিবেদক
|
![]() পরীক্ষামূলক উত্তরা থেকে আগারগাঁও গেল স্বপ্নের মেট্রোরেল রোববার (১২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৯ মিনিটে এ রুটে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ প্রসঙ্গে মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান সংবাদমাধ্যকে বলেন, সকাল ৯টা ৩৯ মিনিটে আগারগাঁওয়ের উদ্দেশে মেট্রোরেল ছেড়ে গেছে। এবারের মূল অনুষ্ঠান সেখানে (আগারগাঁওয়ে) হবে। আশা করছি, বেলা ১১টায় আগারগাঁও স্টেশনে পৌঁছাবে মেট্রোরেলের কোচ। ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট প্রথমবারের মতো ছয়টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক চলে মেট্রোরেল। এরপর থেকে নিয়মিতই পরীক্ষামূলক যাত্রা চলছে। এবার বিজয়ের মাস ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরীক্ষামূলক চালানো হবে। পরীক্ষামূলক এ চলাচলে যাত্রী পরিবহন করা হবে না। তবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে মিলিয়ে সর্বোচ্চ দুই হাজার ৩০৮ জন যাত্রী চড়তে পারবেন। এ মেট্রোরেল পুরোপুরি বিদ্যুৎচালিত। সংকেত, যোগাযোগসহ ১৭-১৮টি ব্যবস্থা ট্রেন চলার ক্ষেত্রে কাজ করে। প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন অনুসারে, গত নভেম্বর পর্যন্ত প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৭২ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পূর্বের কাজের অগ্রগতি ৮৯ দশমিক ৬১ শতাংশ। ২০২৪ সালে পুরো প্রকল্পের কাজ শেষ হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
