ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
'চিকিৎসার টাকা চাই', শয্যাশায়ী বাবাকে ভ্যানে চাপিয়ে পথে পথে ঘুরছে ১১ বছরের মেয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 5:08 PM

'চিকিৎসার টাকা চাই', শয্যাশায়ী বাবাকে ভ্যানে চাপিয়ে পথে পথে ঘুরছে ১১ বছরের মেয়ে

'চিকিৎসার টাকা চাই', শয্যাশায়ী বাবাকে ভ্যানে চাপিয়ে পথে পথে ঘুরছে ১১ বছরের মেয়ে

যে বয়সে পড়াশোনা নিয়ে থাকার কথা সেই বয়সেই অসুস্থ বাবাকে নিয়ে সাহায্যের আশায় রাস্তায় মাত্র ১১ বছরের মেয়ে।

হাওড়ার গ্রাম থেকে অসুস্থ বাবাকে ভ্য়ানে চাপিয়ে উলুবেরিয়ার রাস্তায় ঘুরছে এগারো বছরের ঝিলিক। চিকিত্সা করানোর সামর্থ নেই। সংসারে প্রবল অনটন। ভরসা এখন রাস্তা। পাশে দাঁড়ানোর মতো মা ছাড়া কেউ নেই। তাই নিজেই ভ্যান চালিয়ে অসুস্থ বাবাকে নিয়ে ঘুরছে কিশোরী।

পরিবারের একমাত্র উপার্জন করার মতো লোক ছিলেন বাবা। বছর পঞ্চাশের সুশান্ত মণ্ডলই দীর্ঘদিন শষ্যাশায়ী। শরীরের একাধিক অঙ্গ প্রতঙ্গ এখন আর কাজ করছে না। আয় বন্ধ। ফলে ঝিলিক ও তার মায়ের সামনে এখন শুধুই অন্ধকার। তাতেও দমে যেতে রাজি নয় এগারো বছরের মেয়ে। অসুস্থ বাবাকে ভ্যানে চাপিয়ে নিজেই ঘুরছে উলুবেরিয়ায় রাস্তায় রাস্তায়। ভ্যানে শুয়ে রয়েছেন অসুস্থ সুশান্ত মণ্ডল। রোদ, বৃষ্টি থেকে বাঁচাতে তাঁর মাথায় খাটিয়ে দেওয়া হয়েছে একটি ছাতা। এরকম অবস্থায় শহরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বাবার চিকিত্সার জন্য সাহায্য চাইছে ঝিলিক।

প্রায়ই শোনা যায় বাবা-মার দায়িত্ব নিতে চাইছে না সন্তান। কোথাও বৃদ্ধাশ্রম তো কোথাও বাবা-মাকে রাস্তায় ফেলে পালিয়ে যাওয়ার মতো ঘটনা চোখে পড়ছে সংবাদমাধ্যমে। সেখানে এমন এক দৃশ্য হৃদয় ছুঁয়ে যায়। বাবাকে নিয়ে সকালেই রামচন্দ্রপুর থেকে বেরিয়ে পড়ে ভ্যান চালিয়ে। রোজ যে সাহায্যে মেলে তা নয়। কখনও কখনও খালি হাতেও ফিরতে হয়।  কখনও কখনও সারাদিন কাওয়াও হয় না। ঘরে ফিরে শরীর আর সাড়া দেয় না। তবুও বাবার সাহায়্যের জন্য ছুটে যেতে হয় ঝিলিককে।।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status