ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
তালেবানের সর্বোচ্চ নেতা, প্রধানমন্ত্রী, মন্ত্রীদের বেতন কত জানেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 8:53 PM
সর্বশেষ আপডেট: Monday, 6 December, 2021, 9:51 AM

তালেবানের সর্বোচ্চ নেতা, প্রধানমন্ত্রী, মন্ত্রীদের বেতন কত জানেন?

তালেবানের সর্বোচ্চ নেতা, প্রধানমন্ত্রী, মন্ত্রীদের বেতন কত জানেন?

আফগানিস্তানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বেতন কমিয়েছে তালেবান সরকার। দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাতে আজ রোববার তালেবানের সর্বোচ্চ নেতা, সরকার প্রধান ও মন্ত্রীদের বেতনের একটি তালিকা প্রকাশ করেছে সংবাদমাধ্যম টোলো নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বেতন কাঠামোতে তালিকা অনুযায়ী সবার ওপরে রয়েছেন ইসলামী আমিরাতের সর্বোচ্চ নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা। তার বেতন ২ লাখ ২৮ হাজার ৭৫০ আফগানি।

এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রীর বেতন ১ লাখ ৯৮ হাজার ২৫০ আফগানি, মন্ত্রীদের বেতন এক লাখ ২৫০ হাজার আফগানি, প্রাদেশিক গভর্নরদের বেতন ৯১ হাজার ৫০০ আফগানি, প্রথম শ্রেণির কর্মকর্তাদের বেতন ২৫ হাজার ২০০ থেকে ৩০ হাজার ৫০০ আফগানি এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের বেতন ১৬ হাজার ৬০০ আফগানি থেকে দুই হাজার ৬০০ আফগানি।

আফগানিস্তানে আগের সরকারের বেতন কাঠামোতে বৈষম্য ছিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ ওয়ালি হাকমল। তিনি বলেন, ‘ক্ষমতাচ্যুত সরকারের বেতন কাঠামো অসামঞ্জস্যপূর্ণ ছিল। বিভিন্ন বিভাগের কর্মীরা ভিন্ন ভিন্ন বেতন পেয়েছেন। এ জন্য বেতন কাঠামোতে পরিবর্তন আবশ্যক।’

গত শনিবার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বেতন কমানোর ঘোষণা দেওয়া হয়। তবে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের বেতন বাড়ানো কথা জানিয়েছেন ইসলামী আমিরাতের ডেপুটি মুখপাত্র ইনামুল্লাহ সামানগানি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status