ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশে তৈরী 'রেডমি ৯এ' প্রথম ফোন আনলো শাওমি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 5:01 PM

বাংলাদেশে তৈরী 'রেডমি ৯এ' প্রথম ফোন আনলো শাওমি

বাংলাদেশে তৈরী 'রেডমি ৯এ' প্রথম ফোন আনলো শাওমি

বৈশ্বিক শীর্ষস্থানীয় স্মার্টফোন কোম্পানি শাওমি রোববার ৫ ডিসেম্বর, বাংলাদেশে তাদের প্রথম স্থানীয়ভাবে তৈরি স্মার্টফোন রেডমি ৯এ উন্মোচন করেছে। রেডমি ৯এ ফোনটির উন্মোচনের মাধ্যমে ‘মেক ইন বাংলাদেশ’ সূচনায় গ্রাহক বান্ধব সেবা দিতে শক্ত পদক্ষেপে আরও এগিয়ে গেল শাওমি।

রেডমি ৯এ গ্রাহকদের চাহিদাকে সম্পূর্ণরূপে ফোকাস করে আনা হয়েছে, যা তাদের কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল সক্ষমতা বাড়িয়ে দেয়। কম বাজেটের মধ্যে যারা স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এটি আদর্শ ফোন হতে পারে।

বাংলাদেশে গত অক্টোবরে শাওমি তাদের ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপনের ঘোষণা দেয়। গাজীপুরে অবস্থিত কারখানায় প্রতিবছর অন্তত ৩০ লাখ স্মার্টফোন উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং করে দেশের বাজারে স্মার্টফোন আনার দীর্ঘদিনের প্রতিশ্রুতির বাস্তবায়ন করছে শাওমি।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা যখন থেকে বাংলাদেশে কাজ শুরু করেছি, আমাদের লক্ষ্য ছিল প্রিমিয়াম স্টাইল, অত্যাধুনিক প্রযুক্তি এবং উন্নত মানের ডিভাইস সরবরাহ করা। বাংলাদেশের প্রবৃদ্ধির প্রতিশ্রুবদ্ধ শাওমি এখন এসব ডিভাইস স্থানীয়ভাবেই উৎপাদন শুরু করেছে। এটা আমাদের জন্য এবং অবশ্যই ডিজিটাল বাংলাদেশের জন্য একটা মাইলফলক। যে কারণে আমরা দেশে তৈরি প্রথম স্মার্টফোন রেডমি ৯এ উন্মোচন করছি। রেডমি ৯এ এই সেগমেন্টে শীর্ষ ফোন যাতে দেয়া হয়েছে ১২ ন্যানোমিটার গেইমিং প্রসেসর এবং পি২আই ন্যানো-কোর্টিং, যা ফোনটিকে যেকোনো স্প্ল্যাশ থেকে সুরক্ষা দেবে। আমি মনে করি এটি বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে।’   

শাওমি রেডমি ৯এ
অসাধারণ দেখার অভিজ্ঞতা দিতে রেডমি ৯এ আসছে বড় ধরনের ৬.৫৩ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লে নিয়ে। ফোনটিতে দেয়া হয়েছে ৫০০০ এমএএইচ উচ্চ-ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যার ফলে দীর্ঘ সময় ধরে ব্যবহার এবং দীর্ঘ সময় ধরে ফোনটি দিয়ে বিনোদন উপভোগ করা যাবে।

রেডমি ৯এ ডিভাইসটিতে আরও আছে ১২ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও জি২৫, অক্টা-কোরের গেইমিং চিপসেট। এটি সারাদিনের ফোন ব্যবহারের ক্ষেত্রে অসাধারণ অভিজ্ঞতা দেবে। এ ছাড়া এতে রয়েছে স্পোর্টস এআইসম্পন্ন ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সঙ্গে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় খুব দ্রুত, সহজ, অত্যাকর্ষণীয় ও স্পষ্ট ছবি তোলা যাবে।  

দাম ও কবে যাওয়া যাবে
রেডমি ৯এ দেশে পাওয়া যাবে গ্রানাইট গ্রে, পিকক গ্রিন ও ব্লু স্কাই এই তিনটি কালার ভ্যারিয়েন্টে। ফোনটির ২জিবি+৩২জিবি ভ্যারিয়েন্টের নতুন দাম  ৮,৭৯৯ টাকা, যার আগের দাম ছিল ১০,৪৯৯ টাকা। ৬ ডিসেম্বর ২০২১ থেকে দেশের সব অথরাইজড শাওমি স্টোর এবং রিটেইল পার্টনার স্টোরে ফোনটি পাওয়া যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status