ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
রোগীর গোপনাঙ্গে বোমা, ডাকা হলো বোম্ব স্কোয়াড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 2:32 PM

রোগীর গোপনাঙ্গে বোমা, ডাকা হলো বোম্ব স্কোয়াড

রোগীর গোপনাঙ্গে বোমা, ডাকা হলো বোম্ব স্কোয়াড

একজন রোগীর গোপনাঙ্গে আর্টিলারি শেল ঢুকে গেছে। অস্ত্রোপচার করে বোমাটি বের করে নেওয়ার জন্য সেই রোগীকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের কাছে। সব শুনে ঘাবড়ে যান চিকিৎসকরাও।

অপারেশন করে বোমা বের করার আগে সেনাবাহিনীর বোম্ব স্কোয়াডকে ডেকে পাঠানো হয়। খবর পেয়ে বোম্ব স্কোয়াড হাজির হয়। তার পর শুরু হয় জটিল অস্ত্রোপচার।

ঘটনাটি যুক্তরাজ্যের। গ্ললেস্টারশায়ার রয়্যাল হাসপাতালে ওই রোগীর অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকদের ওই যুবক জানিয়েছেন, তার গোপনাঙ্গে বোমা ঢুকে গেছে। প্রথমে বিশ্বাস না করলেও পরে পরীক্ষা-নিরীক্ষা করে তার দাবির সত্যতা পান চিকিৎসকরা।

চিকিৎসকদের শঙ্কা ছিল, অপারেশনের সময় যুবকের গোপনাঙ্গে ফেটে যেতে পারে বোমাটি। তাই আর ঝুঁকি নেননি তারা। সোজা খবর দেন ব্রিটেনের সেনাবাহিনীর বোম্ব স্কোয়াডে।

বোম্ব স্কোয়াডের সদস্যরা জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমার সূচালো অংশ যুবকের গোপনাঙ্গে ঢুকে গেছে। তবে সেই বোমা বিস্ফোরণের শঙ্কা নেই। কারণ, বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের। ফলে বহুদিন আগেই বোমার কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে।

ওই যুবক চিকিৎসকদের জানিয়েছেন, বিভিন্ন দুষ্প্রাপ্য সমরাস্ত্র সংগ্রহ করা তার শখ। ওই বোমাটিও তার সংগ্রহে ছিল। ঘর পরিষ্কার করার সময় বিস্ফোরকটি আলাদা করে রেখেছিলেন। পা পিছলে সেই বোমার উপরই পড়ে গিয়ে এই কাণ্ড ঘটেছে বলে দাবি তার।

পরে অস্ত্রোপচার করে সেই বোমা বের করে আনেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলেছেন, পেশাগত জীবনে এ ধরনের ঘটনা আগে দেখেননি। তবে অস্ত্রোপচারের পর ভালো আছেন ওই যুবক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status