ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ভারতে কলেজের মধ্যে ছাত্রীকে ধর্ষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 12:28 PM

ভারতে কলেজের মধ্যে ছাত্রীকে ধর্ষণ

ভারতে কলেজের মধ্যে ছাত্রীকে ধর্ষণ

ভারতের কোচবিহারের তুফানগঞ্জ কলেজের এক ছাত্রীকে ধর্ষণ করেছে এক বহিরাগত যুবক।

কলেজের মধ্যেই গত ৩০ নভেম্বর তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  খবর আনন্দবাজার পত্রিকার।

ধর্ষণের অভিযোগে তাপস দাস নামে ওই কলেজেরই এক সাবেক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

তুফানগঞ্জ কলেজের গ্রন্থাগারের কাছে গত মঙ্গলবার দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়।

থানায় করা অভিযোগে বলা হয়, মঙ্গলবার নির্জনতার সুযোগ নিয়ে ওই কাণ্ড ঘটিয়েছেন তাপস। শুক্রবার তুফানগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ করে ছাত্রীর পরিবার।

তুফানগঞ্জ কলেজের পরিচালন কমিটির সভাপতি অনন্ত কুমার বর্মা বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত। ছাত্রীটি অসুস্থ বলে শুনেছি। তার পরিবারের সঙ্গে দেখা করে কথা বলব।

তুফানগঞ্জ থানার পুলিশ জানায়, পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status