ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুই বছর করোনা থেকে নিরাপদ ছিল দ্বীপটি, আর পারল না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 1:01 PM

দুই বছর করোনা থেকে নিরাপদ ছিল দ্বীপটি, আর পারল না

দুই বছর করোনা থেকে নিরাপদ ছিল দ্বীপটি, আর পারল না

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর প্রায় দুই বছর কেটে গেছে। এতোদিন করোনার ধাক্কা থেকে বেঁচে ছিল কুক আইল্যান্ড। তবে এবার আর রক্ষা হলো না।

জানা গেছে, কুক আইল্যান্ডে করোনা আক্রান্ত প্রথমজন শনাক্ত হয়েছে। এদিকে সই দ্বীপে ১৭ হাজার জনগণ করোনা টিকা নিয়েছেন। সেখানকার ৯৬ শতাংশ বাসিন্দা করোনার দুই ডোজ টিকা নিয়েছে।

করোনা শনাক্ত হয়েছে ১০ বছর বয়সী এক ছেলে। গত বৃহস্পতিবার বিমানে করে দ্বীপে যাওয়ার পর কোয়ারেন্টিনে ছিল সে। প্রধানমন্ত্রী মার্ক ব্রাউন এক বিবৃতিতে বলেছেন, ছেলেটি নিউজিল্যান্ড থেকে এসেছে।

তিনি আরো বলেন, আমরা আমাদের সীমান্ত পুনরায় খুলে দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করছি। এই সংক্রমণ চিহ্নিত করার মাধ্যমে আমাদের পরীক্ষাব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।

জানা গেছে, বিশ্বব্যাপী করোনা সংক্রমণ শুরু হলে সীমান্ত বন্ধ করে দেয় দ্বীপটি। আগামি ১৪ জানুয়ারি থেকে নিউজিল্যান্ড থেকে যাওয়া পর্যটকদের কোয়ারেন্টিন মুক্ত রাখার পরিকল্পনা করছিল দ্বীপটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status