ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আফগানিস্তান থেকে তিন শতাধিক মানুষ সরিয়ে নিল ফ্রান্স
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 12:25 PM

আফগানিস্তান থেকে তিন শতাধিক মানুষ সরিয়ে নিল ফ্রান্স

আফগানিস্তান থেকে তিন শতাধিক মানুষ সরিয়ে নিল ফ্রান্স

আফগানিস্তান থেকে তিন শতাধিক মানুষ সরিয়ে নেওয়ার অভিযান সম্পন্ন করেছে ফ্রান্স। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ২৫৮ জন আফগান, ফরাসি ১১ জন এবং ৬০ জন ডাচ নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

কাতারের সহায়তায় এই অভিযান চালানো হয়েছে বলে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ঝুঁকিতে থাকা আফগানরাও অন্তর্ভুক্ত আছে। যেমন সাংবাদিক এবং ফ্রান্সের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিরা রয়েছেন; ফরাসি সেনাবাহিনী দ্বারা নিযুক্ত বেসামরিক কর্মীও রয়েছেন তাদের মধ্যে।

চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকে অন্তত ১১০ জন ফরাসি নাগরিক এবং ৩৯৬ জন আফগানকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কাতারের সহায়তায় ১০টি ফ্লাইটে তাদের সরিয়ে নেয় ফ্রান্স।

গত বৃহস্পতিবার কাতার এবং ফ্রান্স যৌথভাবে মানবিক মিশন চালিয়েছে। চিকিৎসা উপকরণ দেওয়া, খাদ্য এবং শীতবস্ত্রও দেওয়া হয়েছে। কাতারের সেনাবাহিনীর বিমান ব্যবহার করে সেসব পৌঁছে দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status