ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
টেস্ট দলে নাঈম শেখ, অদ্ভুত যুক্তি দিলেন অধিনায়ক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 December, 2021, 9:11 PM

টেস্ট দলে নাঈম শেখ, অদ্ভুত যুক্তি দিলেন অধিনায়ক

টেস্ট দলে নাঈম শেখ, অদ্ভুত যুক্তি দিলেন অধিনায়ক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকদের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সর্বমহলে ব্যাপক সমালোচনা হচ্ছে। বিশেষ করে তারা কোন ক্যাটাগরি বিবেচনা করে খেলোয়াড় নির্বাচন করেন, সেটা নিয়েই প্রশ্ন। যার সর্বশেষ আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টের দলে ওপেনার নাঈম শেখের অন্তর্ভুক্তি।

অথচ ক্যারিয়ারে মাত্র ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। রানের গড়ও অনেক কম। সর্বশেষ লঙ্গার ভার্সনের ম্যাচ খেলেছেন ২ বছর হয়ে গেছে। তাইতো নাইম শেখকে টেস্ট দলে নেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাচ্ছে না সাংবাদিকসহ ক্রিকেট সমর্থকরা।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত খেলোয়াড় নাঈম শেখ

এবার নাঈমকে দলে নেওয়ার কারণ হিসেবে অদ্ভুত যুক্তি দেখিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেটিকে সামনে রেখে শুক্রবার (৩ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন টাইগার দলপতি।

মুমিনুল হক বলেন, মূলত আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতার কারণেই নাঈম শেখকে দলে নেওয়া। তিনি বলেন, ‘সত্যি বলতে দলে ব্যাকআপ ওপেনার না থাকায় আমরা এমন একজনকে চেয়েছি যে আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে আছে। শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে হুট করে ঘরোয়া ক্রিকেট থেকে কাউকে আনা যাবে না। এমন খেলোয়াড় যুক্ত করতে হবে যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মধ্যে আছে। কারণ, সে বুঝতে পারবে আন্তর্জাতিক ক্রিকেট কী।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status