ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
১৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 November, 2021, 3:58 PM

১৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

১৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

তাইজুলের ঘূর্ণিতে লণ্ডভণ্ড হয়ে গেল পাকিস্তানের প্রথম ইনিংস।

একাই ৭ উইকেট নিজের ঝুলিতে জমা করলেন তাইজুল।  ২৮৬ রানেই গুঁড়িয়ে গেল পাকিস্তানের ইনিংস। ৪৪ রানের লিড পেল বাংলাদেশ।

তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ১৫ রান জমা করতেই ৩ উইকেট নেই টাইগারদের।

দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারেই সাদমান ও শান্তকে সাজঘরে ফেরান পেসার শাহিন শাহ আফ্রিদি।

শাহিনের ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হন সাদমান। ফিরলেন ১ রানে।

এক বল ডট দিয়েই পরের বলে শাহিনের দ্বিতীয় আঘাত।  মাত্র দুই বল খেললেন নাজমুল হাসান শান্ত। রানের খাতা খোলার আগেই স্লিপে ক্যাচ তুলে দেন শান্ত। আর তা লুফে নিতে ভুল করলেন না আবদুল্লাহ শফিক।

আবার বাংলাদেশ শিবিরে হানা দিলেন পেসার হাসান আলি।  তার শিকার অধিনায়ক মুমিনুল হক। প্রথম ইনিংসের মতো দ্বিতীয়টিতেও ব্যর্থ মুমিনুল।

শান্তর মতো ডাক মারলেন তিনিও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status