|
নতুন ভাইরাসের নাম কেন হলো ওমিক্রন
নতুন সময় ডেস্ক
|
|
নতুন ভাইরাসের নাম কেন হলো ওমিক্রন বিশেষজ্ঞদের যুক্তি, ইংরেজি শব্দ ‘নিউ’-এর সাথে গ্রিক বর্ণমালার অক্ষর ‘নিউ’-এর উচ্চারণ মিলে যাওয়ায় নয়া রূপের উৎপত্তির সময় নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেই ওই অক্ষরটি এড়িয়ে যাওয়া হয়েছে। এই যুক্তিকে মেনে নিলেও পরের ‘জাই’ অক্ষরকে কেন বাদ দিলো হু? জোরালো হয়েছে এই প্রশ্ন। অনেকের দাবি, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)-এর নামের বানানের সঙ্গে ‘জাই’ অক্ষর মিলে যাওয়ায় সচেতনভাবেই তা এড়িয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর সম্পাদক পল নুকি হু-এর এক সূত্রের উদ্ধৃতি উল্লেখ করে জানিয়েছেন, করোনার নতুন রূপের নাম ‘জাই’ রাখা হলে তা একটি নির্দিষ্ট অঞ্চলকে ‘কলঙ্কিত’ করত। আবার মহামারী বিশেষজ্ঞ মার্টিন কুলডর্ফ যে জবাব দিয়েছেন, সেটিও বিবেচনায় রাখার দাবি রাখে। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের এই অধ্যাপক জানিয়েছেন, ঘটনাটির যথাযথ কারণ রয়েছে। তাঁর দাবি, নয়া ভ্যারিয়েন্টের নাম যদি Nu দেয়া হতো, তাহলে পরে কোনো স্ট্রেন প্রকাশ্যে এলে নাম Xi দিতে হতো। আর সেই কারণেই আলফা থেকে ল্যাম্বডার যাত্রাপথ পেরোনোর পর Nu -কে বাতিল করে দেয়া হলো, যাতে Xi -এর কাঁটা এড়ানো যায়। করোনাভাইরাসের উৎপত্তি চীনে বলে অনেকে দাবি করে থাকে। একাধিক দেশের এই দাবি ঘিরে প্রায়ই বিতর্ক দেখা দেয়। শুধু তাই নয়, ওই সময় হু-এর বিরুদ্ধে চীনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন অনেকে। হয়তো সেই সব বিষয় মাথায় রেখেই ‘জাই’ অক্ষর এড়িয়ে নতুন রূপের নাম হু ‘ওমিক্রন’ রেখেছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। সূত্র : আনন্দবাজার পত্রিকা ও এই সময় |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
