ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
লিটনের পর মুশফিকের হাফসেঞ্চুরি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 26 November, 2021, 2:43 PM
সর্বশেষ আপডেট: Saturday, 27 November, 2021, 12:40 PM

লিটনের পর মুশফিকের হাফসেঞ্চুরি

লিটনের পর মুশফিকের হাফসেঞ্চুরি

টেস্ট চ‍্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের শুরুতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।

আর চট্টগ্রামে সকালে মাঠে নেমে প্রথম সেশনটা হতাশ করে মুমিনুল বাহিনী।

দ্রুত ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এ সময় দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস।

এ দুই তারকার ব্যাটিং দৃঢ়তায় আর কোনো বিপদ ঘটেনি। দলীয় রান দেড়শ ছাড়িয়ে এখন।

২২৩ বলে ১১৩ রানের জুটি গড়েছেন মুশফিক-লিটন। এ জুটিতে অর্ধশতক তুলে নিয়েছেন দুজনেই।

এ রিপোর্ট লেখার সময় ১১০ বলে খেলে ৫১ রানে অপরাজিত মুশফিক। অন্যপ্রান্তে ১১৭ বলে ৬০ রানে ব্যাট করছেন লিটন।

টেস্ট ক্যারিয়ারে মুশফিকের এটি ২৪তম অর্ধশতক। অন্যদিকে লিটনের দশম।

আজ মধ‍্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৬৯ রান। সেখান থেকে বিপদ কাটিয়ে দলকে এই পর্যায়ে আনলেন মুশফিক-লিটন।

বাংলাদেশের সংগ্রহ এখন ৫৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status