ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 November, 2021, 5:46 PM
সর্বশেষ আপডেট: Thursday, 25 November, 2021, 6:19 PM

রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানীর বাড্ডা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলার অভিযোগপত্র গ্রহণ করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানিয়েছেন, আগামী ২২ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা তামিল প্রতিবেদনের জন্য দিন ধার্য করেন আদালত।

গত ২০১৫ সালের জানুয়ারিতে রাজধানীর বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করে পুলিশ। মামলার অভিযোগপত্র গ্রহণে আজ দিন ধার্য ছিল। তবে আজ রিজভী আদালতে উপস্থিত হননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status