|
উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়কে তীব্র যানজট
নতুন সময় প্রতিবেদক
|
![]() উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়কে তীব্র যানজট বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ‘নাঈম হত্যার’ বিচার ও তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে তারা নিরাপদ সড়কের দাবি তুলেছেন। এ সময় উত্তরা থেকে বনানী এবং উত্তরা থেকে গাজীপুর চৌরাস্তা এবং আশুলিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ ছাত্র উত্তরা আজমপুর থেকে হাউস বিল্ডিং পর্যন্ত সড়কে অবস্থা নিয়ে আছে। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘হত্যা মামলার আইন চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
