|
বিদ্যা সিনহা মিম সুসময়ে
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিদ্যা সিনহা মিম সুসময়ে বাগদানের পরই নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছেন। ‘পথে হলো দেখা’- শিরোনামের সেই সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া শৌখিন আর পরিচালনার দায়িত্ব পেয়েছেন আবু রায়হান জুয়েল। মাস্টার কমিউনিকেশনের ব্যানারে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে সিনেমাটির শুটিং শুরু হবে। এই খবরই নয় শুধু নতুন আরও একটি খবর দিলেন মিম। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে আগামী ১লা ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মিম। ৪ঠা ডিসেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠান। সেখানে নিজের সিনেমার গানের সঙ্গে পারফর্ম করবেন তিনি। আগামী ১০ই ডিসেম্বর দেশে ফেরার কথা আছে এই নায়িকার। এবার নিয়ে যুক্তরাষ্ট্রে ৬ বার যাওয়া হবে বলেও জানিয়েছেন মিম। গত ১০ই নভেম্বর জন্মদিনে বাগদান সেরেছেন মিম। হবু স্বামী সনি পোদ্দার একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। বাগদানের পর প্রথম দেশের বাইরে যাচ্ছেন মিম। এ বিষয়ে মিম বলেন, যখন আমাদের প্রেমের সম্পর্ক ছিল তখনো তাকে ছাড়া দেশের বাইরে গিয়েছি শুটিং করতে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
