|
মহেশখালীর মুক্তিযোদ্ধা আমজাদকে কুপিয়েছে সন্ত্রাসীরা
কক্সবাজার প্রতিনিধি
|
![]() মহেশখালীর মুক্তিযোদ্ধা আমজাদকে কুপিয়েছে সন্ত্রাসীরা প্রত্যেক্ষদর্শীরা জানান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন গোরকঘাটা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ১৫/২০ জনের সন্ত্রাসীদের দলবল তাকে খুন করার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম অবস্থায় লিডার শীপ স্কুল এন্ড কলেজের কাছে ফেলে চলে যায়। আমজাদ হোসেনকে মুমূর্ষু অবস্থায় আত্মীয়-স্বজন এবং এলাকার লোকজনের সহায়তায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরের আঘাত মারাত্মক। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা সংকটজনক বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিককালে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়ার লোকজন কর্তৃক কুতুবজুমস্থ আমজাদ হোসনের ১৪ নামক চিংড়ি ঘের ডাকাতির ঘটনা নিয়ে আমজাদ হোসেন বাদী হয়ে ওই ঘটনায় মেয়র মকছুদ মিয়াসহ ৩০ জনের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজুর ঘটনা নিয়ে বিরোধ চলে আসছিল বলে পারিবারিক সূত্রে জানা যায়। উপরোক্ত বিষয়াদি নিয়ে মেয়র সমর্থিত লোকজনের নানা হুমকির মুখে ছিলেন আমজাদ। এমনকি আমজাদকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করা হচ্ছিল প্রতিনিয়ত। যার প্রেক্ষিতে আমজাদ হোসেন পুনরায় মেয়র সমর্থিত লোকজনের বিরুদ্ধে থানায় জিডি করেন বলে সূত্র জানায়। এর আগে মেয়র মকছুদ ও তার লোকজনের বিরুদ্ধে মামলা করায় আমজাদকে দ্বীপ ছাড়া করা হয়েছিল। মুক্তিযোদ্ধা আমজাদ কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কেঁদে কেঁদে এসব ঘটনার বিবরণ দিয়েও কোনো প্রতিকার পাননি। প্রসঙ্গত, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় দ্বীপের আলবদর রাজাকারদের হাতে কক্সবাজার জেলার সবচেয়ে বেশি মুক্তিকামী মানুষ শহীদ হয়েছিলেন। সেইসব হায়েনা রাজাকারদের বিরুদ্ধে বর্তমানে যুদ্ধাপরাধ আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। গতরাতের এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। সঙ্গে প্রশাসনে প্রতি দাবি অবিলম্বে দোষীদের আইনে আওতায় এনে, কঠোর শাস্তির দাবি জানালেন এলাকাবাসী। উপরোক্ত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মেয়র পক্ষের লোকজন এবং মেয়রের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। মহেশখালী থানার সেকেন্ড অফিসার মফিজুর রহমানের সঙ্গে উপরোক্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ঘটনাটি দুঃখজনক, সন্ত্রাসীরা যেই হোক না কেন অচিরেই গ্রেপ্তার করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
