ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
পাগলীর গর্ভে জন্ম নিল শিশু
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: Thursday, 25 November, 2021, 8:03 AM

পাগলীর গর্ভে জন্ম নিল শিশু

পাগলীর গর্ভে জন্ম নিল শিশু

কিশোরগঞ্জের ভৈরবে পাগলীর গর্ভ থেকে জন্ম নেয়া এক শিশু নিয়ে তিন নারীর কাড়াকাড়ির পর শিশুটি নেওয়া হয় রেলওয়ে থানায়। তিন নারীই শিশুটিকে লালনপালনের দায়িত্ব নিতে চান।

এ নিয়ে ঝগড়া শুরু হয়। পরে শিশুটিকে রেলওয়ে থানায় নিয়ে গেলে থানার ওসি মো. ফেরদাউস আহম্মদ বিশ্বাস শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তারপর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. ফেরদাউস আহম্মদ বিশ্বাস বলেন, বুধবার সন্ধ্যায় কোনো এক পাগলীর ঘরে শিশুটির জন্ম হয় রেলওয়ে স্টেশনের কাছে রেললাইন সংলগ্ন এলাকায়। শিশুটি জন্ম হওয়ার পর পাগলী পালিয়ে যায়। এ সময় এক নারী শিশুটিকে দেখে কোলে নেন। তারপর আরও দুজন নারী এসে শিশুটিকে নিয়ে যেতে চান।

তখন তাদের ঝগড়া দেখে পথচারীরা শিশুসহ তিন নারীকে রেলওয়ে থানায় নিয়ে আসেন। এ সময় তাদের কথা শুনে আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে পরামর্শ নিয়ে শিশুটিকে হাসপাতালে রেখেছি।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, ঘটনাটি রেলওয়ে থানার ওসি আমাকে অবগত করার পর শিশুটিকে হাসাপাতালে রাখতে নির্দেশ দিয়েছি। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো শিশুনিবাসে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status