|
বিদেশীদের নাগরিকত্ব লাভের দুয়ার খুলছে সৌদি আরবে
নতুন সময় ডেস্ক
|
![]() বিদেশীদের নাগরিকত্ব লাভের দুয়ার খুলছে সৌদি আরবে সৌদি সরকারের লক্ষ্যমাত্রা বা ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে বিভিন্ন পেশায় দক্ষদের আকৃষ্ট করতে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজপ্রাসাদ। সংশ্লিষ্টরা মনে করছেন, নাগরিকত্ব লাভকারী দক্ষ পেশার মানুষজন সৌদি আরবের বিভিন্ন উন্নয়নে অবদান রাখবেন। এর আগে ২০১৯ সালে সৌদি আরব এক ঘোষণায় জানায়, বেশ কয়েকটি পেশায় দক্ষদের জন্য নাগরিকত্ব আইন শিথিল করা হবে। ওই বছর সৌদি আরবের শুরা কাউন্সিল বিদেশীদের জন্য রেসিডেন্ট পারমিট দেয়ার বিধান রেখে একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছিল। এর দুই বছরের মাথায় এবার বিদেশীদের নাগরিকত্ব দেয়ার আইন করল রিয়াদ। সৌদি সরকারের এক টুইটার বিবৃতিতে এ ব্যাপারে বলা হয়, সৌদি আরব বিজ্ঞানী, বুদ্ধিজীবী, উদ্ভাবকদের আকৃষ্ট করার লক্ষ্যে দেশটিকে বৈচিত্র্যময় কেন্দ্রে পরিণত করতে এ সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরব এমন বৈচিত্র্যপূর্ণ দেশ হবে যা নিয়ে আরব বিশ্ব গর্ব করবে। সূত্র : পুবের কলম |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
