ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
বিদেশিদের নাগরিকত্ব দেয়ার অনুমোদন দিল সৌদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 November, 2021, 10:57 AM

বিদেশিদের নাগরিকত্ব দেয়ার অনুমোদন দিল সৌদি

বিদেশিদের নাগরিকত্ব দেয়ার অনুমোদন দিল সৌদি

অবশেষে সৌদি আরবে বিদেশিদের নাগরিকত্ব লাভের দুয়ার খুলছে। মধ্যপ্রাচ্যের এ দেশটি এখন থেকে দক্ষ বিদেশি পেশাজীবীদের নাগরিকত্ব দেবে। এরই মধ্যে এ সম্পর্কিত একটি আইনের অনুমোদন দিয়েছে সৌদি। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। খবর আরব নিউজের।

বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার আইনে বলা হয়েছে, কয়েকটি পেশায় বিশেষভাবে দক্ষদের সৌদির নাগরিকত্ব দেওয়া হবে। এ সংক্রান্ত রাজকীয় আদেশে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী এবং আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিবিদ্যায় চৌকস ও দক্ষ পেশাজীবীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সৌদির নাগরিকত্ব পাবেন।

সৌদি সরকারের লক্ষ্যমাত্রা বা ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে বিভিন্ন পেশায় দক্ষ ও চৌকসদের আকৃষ্ট করতে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজপ্রাসাদ। সংশ্লিষ্টরা মনে করছেন, নাগরিকত্ব লাভকারী দক্ষ পেশাজীবীরা সৌদি আরবের বিভিন্ন খাতের উন্নয়নে অবদান রাখবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status