|
প্রকাশ্যে শিয়াল জবাই করে মাংস বিক্রি!
নতুন সময় প্রতিনিধি
|
![]() প্রকাশ্যে শিয়াল জবাই করে মাংস বিক্রি! স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে লাকসাম রেললাইন এলাকায় একটি শিয়াল বিক্রি করার জন্য চট্টগ্রাম থেকে আসেন দুই যুবক। খবর পেয়ে পৌরশহরের রাজঘাট এলাকার বাসিন্দা সাইফুল, মরণ ও লিটনসহ কয়েকজন যুবক মিলে তাদের কাছ থেকে ১ হাজার ৫শ’ টাকা দিয়ে শিয়ালটি ক্রয় করেন। বিকেলে রাজঘাট ব্রিজ সংলগ্ন শিয়ালটি জবাই করা হয়। এজন্য স্থানীয় কসাই জিয়াকে ১৫০ টাকা দেয়া হয়। প্রকাশ্যে শিয়ালটি জবাই করার সময় জনৈক ব্যক্তি মোবাইলে ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, সাইফুল, মরণ ও লিটনসহ কয়েক যুবক শিয়াল জবাই করে মাংস বিক্রির স্থানের বর্ণনা দেন। ক্রেতাদের আকৃষ্ট করতে শিয়ালের মাংসের নানা উপকারিতার কথা উল্লেখ করেন। প্রতি কেজি মাংসের দাম ১০০০ টাকা দামের কথা জানানো হয় ভিডিওতে। খবর পেয়ে আসা জনৈক ব্যক্তিরা মুহূর্তের মধ্যেই মাংসগুলো ক্রয় করেন। এর পরপরই শিয়ালের মাংস বিক্রেতারা সটকে পড়েন। স্থানীয় কাউন্সিলর মনসুর আহমেদ মুন্সি জানান, বিষয়টি আমি জানি না। যে এলাকায় শিয়াল জবাই ও মাংস বিক্রি করা হয়েছে সেটি আমার ওয়ার্ডের আওতাভূক্ত নয়। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম সাইফুল আলম বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে তদন্ত করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
