ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 November, 2021, 11:06 AM

পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।  বুধবার দেশটির স্পিকার আন্দ্রিয়াস নোরলেনের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

আল জাজিরার খবরে বলা হয়, স্টিফান লোফভেন পদত্যাগ করায় ভাগ্য খুলতে যাচ্ছে অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের। সব ঠিক থাকলে তিনিই হতে পারেন সুইডেনের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী।

২০২২ সালের সেপ্টেম্বরে সুইডেনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৬৪ বছর বয়সী লোফভেন ২০১৪ সালে ক্ষমতায় আসেন। এর আগে আট বছর তিনি বিরোধী দলে ছিলেন।  

পদত্যাগ করায় প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন দেশটির স্পিকার আন্দ্রিয়াস নোরলেন। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত লোফভেনই দেশটির তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন।

রয়টার্স জানিয়েছে, অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন যদি পার্লামেন্টের অনুমোদন জিততে পারেন, তাহলে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে যাবে তার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status