|
বিটিআরসির অভিযানে ভিভো, রেডমি, রিয়েলমি'র ৩০৯টি অবৈধ ফোনসহ গ্রেফতার ৭
নতুন সময় প্রতিবেদক
|
|
বিটিআরসির অভিযানে ভিভো, রেডমি, রিয়েলমি'র ৩০৯টি অবৈধ ফোনসহ গ্রেফতার ৭ গ্রেপ্তারকৃতরা হলেন মাহমুদুল হাসান মাসুদ (২৮), জেলা-বাহ্মনবাড়িয়া, মোঃ জিসান (২৫), জেলা-ঢাকা, মোঃ রাসেল (২৮), জেলা-রাঙ্গামাটি, বিপ্লব হোসেন (৩২), জেলা-চাঁদপুর, মোঃ রায়হান (২৩), জেলা-ঢাকা, মোঃ রকি (১৯), জেলা-ঢাকা, মোঃ হাসিবুল ইসলাম (২১), জেলা-ঢাকা। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে দন্ডবিধি ৪১৩/৩৪ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং অন্যান্য সহযোগীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ![]() বিটিআরসির অভিযানে ভিভো, রেডমি, রিয়েলমি'র ৩০৯টি অবৈধ ফোনসহ গ্রেফতার ৭ অভিযান চলাকালীন সময়ে বিটিআরসি’র প্রতিনিধি দল তাদের নিজস্ব সফটওয়ায়ের মাধ্যমে আইএমইআই নম্বর যাচাই করে ৩০৯ টি মোবাইল ফোনকে অনিবন্ধিত ঘোষণা করেন এবং তাদের সহায়তায় র্যাব উক্ত মোবাইল ফোন গুলো জব্দ করে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা গত কয়েক বছর ধরে বিভিন্ন দেশ হতে চোরাই পথে অবৈধভাবে উক্ত মোবাইল ফোন দেশে নিয়ে আসে এবং সরকারের নির্ধারিত ট্যাক্স ফাঁকি দিয়ে আইএমইআই নম্বর পরিবর্তন করে তা জনসাধারণের নিকট বিক্রয় করে। এ ধরণের অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার করে অপরাধ করলে আইন-শৃঙ্খলা বাহিনী সহজে সনাক্ত করতে পারে না বিধায় অপরাধীরা এর মাধ্যমে বিভিন্ন প্রকার অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। মোবাইলফোনসহ অন্যান্য বেতার যন্ত্রপাতিসমূহের অবৈধ আমদানি, বাজারজাত, বিক্রয় ও বিতরণ বন্ধে বিটিআরসি হতে অভিযান চলমান থাকবে। তাই সর্বসাধারণকে মোবাইলফোনের বৈধতা যাচাইপূর্বক ক্রয়ের জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও অবৈধ ও অনুমোদনবিহীন যেকোন ধরণের মোবাইলফোন ক্রয়-বিক্রয় হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিটিআরসি পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
