ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
অমিতাভ বচ্চনকে ৪ ঘণ্টা অপেক্ষা করালেন কপিল শর্মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 9:29 PM

অমিতাভ বচ্চনকে ৪ ঘণ্টা অপেক্ষা করালেন কপিল শর্মা

অমিতাভ বচ্চনকে ৪ ঘণ্টা অপেক্ষা করালেন কপিল শর্মা

‘লেট লতিফ’ হিসেবে তিনি বিখ্যাত। অপেক্ষা করাতে তার নাকি জুড়ি মেলা ভার। স্বয়ং বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনকে বসিয়ে রাখতেও দু’বার ভাবেন না! তিনি কৌতুক অভিনেতা কপিল শর্মা। যার কথায় বলিউডের সিংহভাগ তারকা হেসে লুটোপুটি যান।

‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে এ বার অমিতাভের অতিথি কপিল শর্মা। সঙ্গে সোনু সুদ। অনুষ্ঠানে এসে প্রথমেই ‘রিমঝিম গিরে সাওন’-এর সুর তুললেন কৌতুকাভিনেতা।
গান শেষ হতেই খানিক রসিকতার সুরে কপিলের দেরি করে আসার কথা মনে করিয়ে দিলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বললেন, “আজ আপনি একদম ঠিক সময়ে এসেছেন। আপনাকে ডাকা হয়েছিল ১২টা নাগাদ। আর আপনি একদম সাড়ে চারটের সময় এসে হাজির হয়েছেন।”

অমিতাভের এই কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি কপিল।

কপিলের এই দেরি করে আসার অভ্যাস নতুন নয়। শোনা যায়, বেশ কিছু বছর আগে অজয় দেবগণ, শাহরুখ খানের মতো তারকাদেরও এক শুটিংয়ে অপেক্ষা করিয়েছিলেন তিনি। শেষমেশ নাকি সেই শুটিংই বাতিল হয়ে যায়।

দেরি করে এসেছিলেন বটে। কিন্তু সোনুকে সঙ্গী করেই অনুষ্ঠান মাতিয়ে রাখলেন কপিল শর্মা। তার কাণ্ডকারখানা দেখে হাসি চেপে রাখতে পারলেন না স্বয়ং অমিতাভ বচ্চনও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status