ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
প্রেমিকার সামনেই প্রেমিকের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 5:40 PM

প্রেমিকার সামনেই প্রেমিকের আত্মহত্যা

প্রেমিকার সামনেই প্রেমিকের আত্মহত্যা

রাজশাহীতে প্রেমিকার সামনে বুকে ছুরি চালিয়ে ও বিষপানে বুলবুল আহমেদ (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বুলবুল আহমেদ (২৬) পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুরে বুলবুল তার প্রেমিকাসহ এক বন্ধুকে নিয়ে একটি রেস্তোরাঁ থেকে বিরিয়ানি পার্সেল নিয়ে বের হয়ে যান। রাস্তায় তার প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় নিজের বুকে ছুরি চালান ওই যুবক। এরপরই তিনি বিষপান করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, নিহত ওই যুবক কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। লাশের ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status