ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
দুই বন্ধুর বিরুদ্ধে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 5:38 PM

দুই বন্ধুর বিরুদ্ধে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ

দুই বন্ধুর বিরুদ্ধে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ

দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগে দুই বন্ধুর বিরুদ্ধে মামলা হয়েছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। অভিযুক্ত এবং ভুক্তভোগীরা সবাই কিশোর-কিশোরী। এ ঘটনায় সোমবার (৮ নভেম্বর) রাতে আলমডাঙ্গা থানায় অভিযোগ দেয় ভুক্তভোগী দুই কিশোরী।

এর আগে রোববার রাতে ধর্ষণের ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই কিশোরের সঙ্গে সপ্তম শ্রেণিতে পড়ুয়া দুই বান্ধবীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চার মাস আগে। এর সূত্র ধরে রোববার (৭ নভেম্বর) রাতে মোটরসাইকেলে তাদের তুলে নিয়ে যায় দুই কিশোর। এরপর পার্শ্ববর্তী কানাপুকুর পাড়ে নিয়ে দুই বন্ধু ধর্ষণ করে রাত ২টার দিকে আবার বাড়ি পৌঁছে দেয় তাদের।

এ ঘটনায় দুই কিশোরীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে দুই বন্ধুর বিরুদ্ধে থানায় এজাহার নথিভুক্ত হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এজাহার দায়েরের পর অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। নির্যাতনের শিকার দুই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status