ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বিয়ের রাতেই কাশ্মীরে যে বিশেষ রীতি পালন হয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 12:53 PM

বিয়ের রাতেই কাশ্মীরে যে বিশেষ রীতি পালন হয়

বিয়ের রাতেই কাশ্মীরে যে বিশেষ রীতি পালন হয়

বিয়ে মানেই যেন বাড়তি উচ্ছ্বাস। বিয়ে ঘিরে নারী-পুরুষ সবাই অনেক স্বপ্ন দেখেন। তাই তো সাধারণত বিয়েতে জাঁকজমকের শেষ থাকে না। কিছুটা সাধ্যের বাইরে গিয়েও বিয়ের অনুষ্ঠানে খরচ করে দুই পরিবার। তবে এসবের মধ্যে সুখী দাম্পত্যের কামনা থাকে সবার মনে। তাদের সংসার ভরে ওঠে ভালোবাসার অটুট বন্ধনে। এর জন্যই এক বিশেষ রীতি পালন হয় কাশ্মীরে। আর বিয়ের পর নব দম্পতির সেই রীতি পালনের ভিডিও এখন ভাইরাল।

কাশ্মীর উপত্যকায় বিয়ের অনুষ্ঠান। উপস্থিত পাত্র-পাত্রীর আত্মীয় বন্ধুরা। তার মধ্যেই দেখা গেল নববধূকে আটা মেখে রুটি বেলতে। আর সেই রুটি তাওয়ায় পড়তে তাতে হাত লাগালেন বর। তিনি এদিক ওদিক করে রুটি শেকলেন। অর্থাৎ ভিডিওতে দেখা গেল নতুন সংসার পাততে চলা স্বামী-স্ত্রী একসঙ্গে রুটি বানাচ্ছেন। বিয়ের পর এই রীতি পালন হয় কাশ্মীরে। এর অর্থ হলো, স্বামী ও স্ত্রী সংসারের কাজ ভাগ করা চলা। তাই তো স্ত্রী মাখলেন আটা, বেললেন রুটি যা স্বামী শেকে তৈরি করলেন৷

নবদম্পতির আশপাশ ঘিরে বসেছিলেন তাদের আত্মীয়রা। এই কাজে তারও দিলেন উৎসাহ। এই ভিডিওটি ট্যুইটারে পোস্ট করলেন সোফিয়া জারিন। সঙ্গে লিখলেন গ্রামের অতি পুরোনো তবে খুবই ভালো নিয়ম পালন  করা হলো। এইভাবেই একে অপরের সহযোগিতা ও ভালোবাসায় পূর্ণ হবে বিবাহিত জীবন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status