ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ভাতিজিকে ধর্ষণ চেষ্টা মামলায় চাচার ১০ বছর কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 8 November, 2021, 7:45 PM

ভাতিজিকে ধর্ষণ চেষ্টা মামলায় চাচার ১০ বছর কারাদণ্ড

ভাতিজিকে ধর্ষণ চেষ্টা মামলায় চাচার ১০ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে ভাতিজিকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় একমাত্র আসামি চাচা মজিবুর রহমানকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দেন আদালত।

সোমবার (৮ নভেম্বর) দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আয়েজ উদ্দিন আসামির উপস্থিতিতে দণ্ডাদেশ ঘোষণা করেন।

দণ্ডিত মজিবুর রহমান (৫৪) জেলার সদর উপজেলার কমলাকান্তপুর মুন্নাপাড়া গ্রামের মৃত ঝাটু মণ্ডলের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০১৭ সালের ৫ ডিসেম্বর রাত ৯টার দিকে ভাতিজিকে সঙ্গে নিয়ে ছাগল খুঁজতে বাড়ির বাইরে গিয়ে শিবগঞ্জ উপজেলার রানীহাটী কলেজের কাছে একটি স্থানে যান মজিবুর। সেখানে তিনি ভাতিজিকে ধর্ষণের চেষ্টা করেন। বাড়ি ফিরে মেয়েটি তারা বাবাকে সব জানায়। এরপর মেয়টি বাবা ওই বছরের ১৫ ডিসেম্বর শিবগঞ্জ থানায় ভাইকে একমাত্র আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি মজিবুরকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিজ্ঞ বিচারক সোমবার এ রায় ঘোষণা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status