ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ঢাকার চারপাশে হবে ৮৯ কিমি সার্কুলার রেললাইন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 8 November, 2021, 6:32 PM

ঢাকার চারপাশে হবে ৮৯ কিমি সার্কুলার রেললাইন

ঢাকার চারপাশে হবে ৮৯ কিমি সার্কুলার রেললাইন

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঢাকার চারপাশে ৮৯ কিলোমিটার সার্কুলার ট্রেন লাইন চালু করা হবে।

আজ সোমবার (৮ নভেম্বর) কমলাপুর রেল স্টেশনে ‘স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্ল্যান্টের’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ঢাকার যানজট নিরসন এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করতে এই সার্কুলার ট্রেন চালু করা হবে। এরমধ্যে ৯ কিলোমিটার রেললাইন থাকবে মাটির নিচে। বাকি রেলপথ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে দুটি রেল মন্ত্রণালয়ের। এরমধ্যে একটি চট্টগ্রামের দোহাজারী থেকে মিয়ানমার হয়ে চীনে সম্প্রসারিত হবে। বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা পর্যন্ত ট্রেন যাবে। গোটা এশিয়ার সঙ্গে বাংলাদেশ রেলওয়ে যোগ হবে। আরেকটি প্রজেক্ট হলো পদ্মা লিংক। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭১ কিলোমিটার। পদ্মা সেতুর ওপর দিয়ে পার হয়ে যাবে এই রেল লাইন। দ্বিতীয় রেলসেতু হবে বঙ্গবন্ধু সেতুর পাশে। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে বঙ্গবন্ধু রেলসেতু দিয়ে ট্রেন যাতায়াত করতে পারবে। এই সেতুতে আলাদা দুটি লাইন থাকবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status