ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
যেসব নারী জন্মনিয়ন্ত্রণ বড়ি খেতে পারবে না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 7 November, 2021, 7:51 PM

যেসব নারী জন্মনিয়ন্ত্রণ বড়ি খেতে পারবে না

যেসব নারী জন্মনিয়ন্ত্রণ বড়ি খেতে পারবে না

আমাদের দেশে জন্মনিয়ন্ত্রণের বড়িটা খুবই কার্যকর এবং জনপ্রিয় একটি মাধ্যম। কিছু কিছু ক্ষেত্রে মানুষের একটা ধারণা থাকে যে, জন্মনিয়ন্ত্রণের বড়ি খেলে হয়তো সে যখন বাচ্চা নিতে চাইবে তখন নিতে পারবে না। অথবা তার গর্ভধারণ ক্ষমতা কমে যাবে।

ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের গাইনী অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. ফাতেমা রহমান।

অনেক মেয়েদের ধারণা, ওজন বেড়ে যেতে পারে এবং অনেক সময় রক্তপাত হতে পারে। এসব ধারণার ফলে আমাদের দেশের নারীরা জন্মনিয়ন্ত্রণ বড়ি থেকে বিরত থাকে। কিন্তু জন্মনিয়ন্ত্রণ বড়ি অত্যন্ত নিরাপদ এবং ছোটখাটো কিছু পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া বড় ধরণের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এর সব থেকে বড় সুবিধা হল সব বয়সী নারীরা ব্যবহার করতে পারবে। তবে বেশি বয়সীদের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে। সেটা ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে।

সাধারণত কোন নারী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে চায় যেটা স্বল্পমেয়াদি তখন আমরা তাকে জন্মনিয়ন্ত্রণ বড়ি দিয়ে থাকি। এখন পরীক্ষা আগে আমাদের ইতিহাস জানতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা জন্মনিয়ন্ত্রণ বড়ি নেয়ার পরামর্শ দেব না। যেমন: দেখতে হবে ওই মুহূর্তে ওই নারী গর্ভবতী কি না; অথবা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে কি না।

এছাড়া তার নিজের অথবা পরিবারে কিছু রোগ থাকে যার ফলে আমরা তাকে জন্মনিয়ন্ত্রণ বড়ি দেয় না। যেমন তার যদি লিভার জন্ডিস বা লিভারে কোনো সমস্যা, উচ্চ-রক্তচাপ, যদি মাইগ্রেনের ব্যাথা থাকে এবং তার হার্টে যদি কোন সমস্যা থাকে। এসব সমস্যা থাকলে জন্মনিয়ন্ত্রণ বড়ি নেয়া উচিত নয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status